ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা আদায়

শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত র‌্যাব-৯ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের একটি যৌথ আভিযানিক দল দাউদনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ‘অনকুল ফার্মেসি’-এর মালিক অনকুল দাশকে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে ‘আল মাহিন সুইট মিট’-এর মালিক আলী হোসেনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

র‌্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে ভেজালবিরোধী ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

আপডেট সময় ০৮:৪৩:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬