ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বালুমহাল, গরুর বাজার, সিলিকা বালুসহ বিভিন্ন মহল থেকে উৎকোচ আদায়ের অভিযোগ

বদলী ঠেকাতে মরিয়া চুনারুঘাটের তহশীলদার সুজয় দাশ

বদলী ঠেকাতে প্রশাসনের বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছেন চুনারুঘাট উপজেলার ভূমি উপ-সহকারী কর্মকর্তা সুজয় কুমার দাশ। সম্প্রতি এমনই গুঞ্জণ চলছে তার কর্মস্থলে।

সুত্র জানায়, প্রায় আড়াই বছর আগে বিশগাঁও ভূমি অফিসে উপ- ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে যোগদান করেন সুজয় কুমার দাশ। এরপর থেকেই দেরীতে অফিসে আসাসহ তার বিরুদ্ধে নানা রকম অসাধু কর্মকান্ডের অভিযোগ উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা যায়, একই কর্মস্থলে দীর্ঘদিন থাকার সুবাদে নিজস্ব সিন্ডিকেট গড়ে তুলেছেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সুজয় কুমার দাশ। স্থানীয় বালু মহাল, পাহাড়ী সিলিকা বালু, গরুর বাজারসহ বিভিন্ন খাত থেকে আদায় করে নিতেন মোটা অঙ্কের উৎকোচ।

গত ৩০ আগস্ট জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে ভূমি উপ-সহকারী কর্মকর্তা সুজয় কুমার দাশকে বিশগাঁও ইউনিয়ন ভূমি অফিস থেকে মিরাশী ইউনিয়ন ভূমি অফিসে বদলীর আদেশ দিলেও সম্প্রতি তিনি পূর্বের কর্মস্থলে বহাল থাকতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ শুরু করেছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে ভূমি উপ-সহকারী কর্মকর্তা সুজয় কুমার দাশ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমাকে একটা গরুর বাজার দেখাশুনা করতে হয় তাই থেকে যেতে চাইছি’।

Tag :

আপডেট সময় ১০:৫৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬