জেলা সুপার আওয়ামী লীগ, ৯ পরিদর্শক বিএনপি নেতা
কোন সমীকরনে জেলা কারাগার?
হবিগঞ্জ জেলা কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হয়েছেন ৯ বিএনপি নেতা। এর মধ্যে দু’জন সংসদ সদস্য এবং বাকী ৭জন পদধারী বিএনপি নেতা। সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী ২ বছরের জন্য তাদের এই নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কারাবিধি ৫৬(১) ধারা মোতাবেক নিয়োগ পাওয়া দুইজন সংসদ সদস্য হলেন, জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ এবং হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল। এছাড়া কারাবিধি ৫৬(২) ধারা অনুযায়ী নিয়োগ পাওয়া বিএনপি নেতারা হলেন স্পেশাল পিপি কামাল উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট আবুল ফজল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, আশরাফুল ইসলাম কহিনুর, গোলাম মাওলা এবং সুরাইয়া আক্তার খানম।
তবে প্রশ্ন উঠেছে, বিএনপি নেতাদের মাঝখানে কিভাবে ঠিকে আছেন সাবেক পদধারী আওয়ামী লীগ নেতা হবিগঞ্জ জেলা কারাগারের সুপার মোঃ মুজিবুর রহমান।
সুপার মুজিবুর রহমান ছাত্রজীবনে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি এবং পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে পরে স্থানীয় আওয়ামী লীগে যোগদান করেছেন। শুধু তাই নয়, বিগত সরকারের আমলে দাপটের সাথে চাকরি করেছেন দেশের বৃহৎ কারাগারে। সমালোচনা আছে অবৈধভাবে উপার্জন করেছেন কোটি কোটি টাকা।
আওয়ামী লীগ সরকারের আমলে হবিগঞ্জ জেলা কারাগারে যোগদান করার পরই কারাঅভ্যান্ত বেশ আরাম আয়েশের জীবন শুরু করেন আওয়ামী বন্দিরা। সম্প্রতি নানা বিতর্কের পরও কোন ক্ষমতা বলে তিনি টিকে আছেন এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে।
এদিকে, কারা পরিদর্শক হয়ে নিয়োগ পাওয়া ৯ বিএনপি নেতাদের সাথে মানিয়ে নিতে পারবেন নাকি সৃষ্টি কোন নতুন বিতর্কের?
Tag :