আজমিরীগঞ্জে অনলাইন জুয়ার সুপার এজেন্ট জাফর মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ| এ সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, নগদ ৪৬ হাজার ৯২০ টাকা এবং একটি ব্যাটারিচালিত টমটম জব্দ করা হয়েছে| গত ১ জুলাই মধ্য রাতে স্থানীয় বাজারের পশ্চিম মাথা এলাকায় অভিযান পরিচালনা করে আজমিরীগঞ্জ থানা পুলিশ|
জানা যায়, জাফর দীর্ঘদিন ধরে ভারতের শিলংয়ের ইন্টারনেট জুয়া ‘তীরশিলং’ পরিচালনা করে আসছিল| প্রতিবন্ধী হয়েও সে প্রতিমাসে লাখ টাকার মত রোজগার করায় বিষয়টি সন্দেহের নজরে আসে প্রশাসনের| শুধু তাই নয়, স্থানীয় সাংবাদিকসহ রাজনৈতিক নেতাদের সে মাসোহারার মাধ্যমে এ ব্যবসা দীর্ঘদিন ধরে পরিচালনা করছিল|
গ্রেফতারকৃত জাফরের বিরুদ্ধে বাংলাদেশে অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ভার্চুয়াল ক্যাসিনো ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ আইনের মাধ্যমে মামলা দায়ের করা হবে বলে জানা গেছে|
হবিগঞ্জ ট্রিবিউন ডেস্ক 










