মাধবপুরের তেলিপাড়া ম্যানেজার বাংলোর আশপাশে বিকেল হলেই বাড়ে মাদক সেবীদের আনাগোনা। জানা গেছে, ওই এলাকার প্রায় ১০/১৫টি পরিবার এক রকম ঢাকঢোল পিটিয়েই মাদক ব্যবসা করে আসছে। নাম মাত্র ‘চা শ্রমিক’ পেশায় থাকলে দৈনিক ২/৩লাখ টাকার মাদক বিক্রি করে আসছে চক্রটি
সরেজমিনে দেখা গেছে, হবিগঞ্জ জেলা ও আশপাশ এলাকা থেকে দৈনিক কয়েক শত মাদকসেবী আসেন মাদকদ্রব্য কেনা বেচা করতে। তবে বেশীরভাগই মাদকদ্রব্য সেবন করতে আসেন। তেলিয়াপাড়া চা বাগানে স্মৃতিসৌধের কাছে চন্দ্র পান তাঁতির বাড়িতে অনেকটা প্রকাশ্যে ফেনসিডিল ও ইয়াবা বিক্রি হচ্ছে।
তার বাড়িতে বসেই মাদকসেবিরা সেবন করে এসব মাদক। আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন বাগানে প্রবেশের সাথে সাথেই খবর পৌঁছে যায় তার কাছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ তার নিকট থেকে নিয়মিত মাসোহারা নেয় বলে স্থানীয় লোকজন জানায়। বিনিময়ে অভিযানের আগেই খবর পৌঁছে যায় তার কাছে। এখানে প্রতিদিন ১৫০/২০০ বোতল ফেনসিডিল বিক্রি হয় বলে জানা যায়।
চলবে-
হবিগঞ্জ ট্রিবিউন ডেস্ক 












