ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
জরিমানা ৬ হাজার ২০০ টাকা দোকান সিলগালা

দাউদনগর বাজারে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান

শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে দ্বিতীয় দিনের মতো অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফজলে রাব্বানী চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে দখল করে গড়ে ওঠা ফুটপাত ও সড়কের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া প্রশাসনের নির্দেশনা অমান্য করায় দাউদনগর বাজার মোড়ের ঐষি স্টোর সিলগালা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফজলে রাব্বানী চৌধুরী বলেন, “ফুটপাত ও সড়ক দখলমুক্ত রেখে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং বাজার এলাকার শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হলে বাজার এলাকার দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর হবে, যানজট কমবে এবং সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসবে।

Tag :

আপডেট সময় ০৯:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬