নবীগঞ্জের পানিউমদা এলাকায় শেফালি আক্তার (১৯) নামে সুন্দরী গৃহবধূর নিখোঁজ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ওই গৃহবধূর স্বামী তাভীর আহমেদ। আদৌ কি নিখোঁজ? নাকি পরকিয়ার জের? এ নিয়ে চলছে গুঞ্জণ। স্থনীয় সূত্রে জানা যায়, পানিউমদা গ্রামের আলতাব মিয়ার কন্যা শেফালির সাথে বিয়ে হয় তানভীরের। সম্প্রতি গত ১৬ মে শেফালি তার পিতার বাড়ি যাবার কথা বলে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ। কোনো হদিস মিলছেনা। এমনকি তার মোবাইল ফোন বন্ধ আছে। তার স্বামীর ধারণা পরকিয়ার জেরে পর পুরুষের হাত ধরে অন্যত্র পালিয়ে গেছে তার স্ত্রী।
নবীগঞ্জ প্রতিনিধি ॥ 










