বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৯ জুন (শুক্রবার) রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শম্ভুপুর গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ওই গ্রামের বারীন্দ্র দেবের পুত্র বিধু দেব (৪৫)। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে বাহুবল মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
বাহুবল উপজেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধ বালু উত্তোলনের ফলে স্থানীয় কৃষিজমি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম
বাহুবলে অবৈধ বালু উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা
-
হবিগঞ্জ ট্রিবিউন ডেস্ক - আপডেট সময় ০১:৫১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- 20
Tag :
জনপ্রিয় সংবাদ












