‘ফুয়াদ হাসান সাকিব’ বাংলাদেশের আলোচিত মাদক ব্যবসায়ীদের মধ্যে অন্যতম এক নাম| প্রায় কয়েক ডজন মাদক ও অস্ত্র মামলা নিয়ে সারা দেশে আলোচনায় মাধবপুরের ধর্মঘর ইউনিয়নের আলোচিত এই ব্যক্তি| কোন মামলায় হবিগঞ্জ কারাগারে আসলেই দেখা যায় বিলাসিতা-বেপরোয়া চলাফেরা| মাত্রারিক্ত ফোন ব্যবহার, কারাগারে মাদক সেবন ইত্যাদি| তবে এতে কেউ প্রতিবাদ করেন না| কারন সহযোগীতা করেন স্বয়ং জেল সুপার|
শুধু তাই নয়, অভিযোগ আছে, সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবারে মাধবপুরে সাকিবের বাড়িতে যাতায়াত করেন হবিগঞ্জ কারাগারের জেল সুপার মুজিবুর রহমান| পেনসিডিল সেবনসহ অভিযোগ আছে আরও নানা রকম বেহায়াপনার|
নানা অভিযোগ থাকা সত্ত্বেও খুটিঁর জোর কোথায় এই সাবেক ছাত্রলীগ নেতার? সুত্র জানায়, কারা কর্তৃপক্ষের কতিপয় কর্মকর্তাকে মাসোহারা প্রদানের মাধ্যমে স্বপদে বহাল আছেন তিনি।
চলবে–
হবিগঞ্জ ট্রিবিউন ডেস্ক 











